ডেইলি বাংলাগ্রাম

রাজধানীতে একদিনের অভিযানে ৪৭৬ জনকে গ্রেপ্তার করল ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে একদিনের অভিযানে ৪৭৬ জনকে গ্রেপ্তার করল ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তেজগাঁওয়ে ৭৫ জন, মতিঝিলে ৭০ জন, লালবাগে ৬৫ জন এবং ওয়ারী বিভাগে ৬০ জন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে গুলশানে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে, গোয়েন্দা বিভাগে ২ জন এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশি মদ ও ৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেই সঙ্গে ২টি মোটরসাইকেল, ২টি ব্যাগ এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।