আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্প লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্প লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঘটা এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তি ককটেলটি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ রানা জানান, স্টেশনের পানির পাম্পে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এই ঘটনায় কেউ আঘাত পাননি।