প্রশাসনে সংস্কার ছাড়া সরকারি প্রণোদনার সুফল মিলবে না: ডেপুটি স্পিকার
আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি সহায়তার পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি সহায়তার পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, সাধারণ মানুষের কাছে নাগরিক সেবা সঠিকভাবে পৌঁছে দিতে পুরো প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শরৎ উৎসব ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
ডেপুটি স্পিকার বলেন, শুধু রাজনৈতিক অঙ্গনে সংস্কার করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। এর পাশাপাশি আমলাতন্ত্র, সিভিল প্রশাসন এবং প্রকৌশল বিভাগসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে কার্যকর পরিবর্তন আনতে হবে। সব ক্ষেত্রে এই রূপান্তর ঘটলে তবেই রাষ্ট্রীয় সহায়তার সুফল জনগণ সরাসরি ভোগ করতে পারবে।
নতুন বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কায়সার কামাল। তিনি উল্লেখ করেন, দেশ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ নাগরিকদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে এই অগ্রযাত্রায় ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান তিনি।