ডেইলি বাংলাগ্রাম

জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা নিষিদ্ধ আওয়ামী লীগের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা নিষিদ্ধ আওয়ামী লীগের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরের লবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কটূক্তি ও চিৎকার-চেঁচামেচি করেন।

ঘটনার সময় নোবেলজয়ী ড. ইউনূস হুইলচেয়ারে অবস্থান করছিলেন। সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি হঠাৎ তার কাছাকাছি এসে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও গ্রেপ্তার নিয়ে নানা প্রশ্ন তোলেন এবং অশোভন মন্তব্য করতে থাকেন। পরিস্থিতি বিবেচনা করে তার সঙ্গীরা ড. ইউনূসকে দ্রুত নিরাপদে বিমানবন্দরের ভেতরের অংশে নিয়ে যান।

এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে একই বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছিল। সে সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে ড. ইউনূসের সফরসঙ্গী কয়েকজন রাজনৈতিক নেতাও হেনস্তার শিকার হন।