ডেইলি বাংলাগ্রাম

সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

গুলশান আরা সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি। তার সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা থাকার অভিযোগে অপর সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।