ডেইলি বাংলাগ্রাম

২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অস্ত্রোপচার ও ১ কোটি চশমা দেবে সরকার

২০৩০ সালের মধ্যে দেশে ১০ লাখ মানুষের চোখের ছানি অস্ত্রোপচার করা হবে।

২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অস্ত্রোপচার ও ১ কোটি চশমা দেবে সরকার

২০৩০ সালের মধ্যে দেশে ১০ লাখ মানুষের চোখের ছানি অস্ত্রোপচার করা হবে। একই সঙ্গে দৃষ্টিত্রুটি দূর করতে ১ কোটি চশমা বিতরণ এবং প্রায় ২ কোটি মানুষকে চক্ষু সেবার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ব চক্ষু স্বাস্থ্য সম্মেলনে প্রচারিত এক ভিডিও বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সরকারের এই অঙ্গীকারের কথা জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের যৌথ উদ্যোগে অ্যান্টিগুয়া ও বারবুডা সরকার এই সম্মেলনের আয়োজন করে। এতে বাংলাদেশ সহ-আয়োজক হিসেবে অংশ নিয়েছে। সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার চোখের স্বাস্থ্য সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে জাতীয় চক্ষু স্বাস্থ্য কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রতিরোধযোগ্য অন্ধত্ব মানবসম্পদ ও জাতীয় অর্থনীতির বড় ক্ষতি করে। শিশুদের বিকাশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে সুস্থ দৃষ্টিশক্তি অপরিহার্য। প্রতিটি নাগরিকের চোখ পরীক্ষা নিশ্চিত করতে এবং অন্ধত্ব দূর করতে সরকার দেশি-বিদেশি সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে।