হেবা বিধান বহাল রেখেই সম্পত্তি হস্তান্তরে যুক্ত হলো নতুন নিয়ম
প্রচলিত হেবা বা হস্তান্তর ব্যবস্থা বহাল রেখেই সম্পত্তি হস্তান্তরে একটি নতুন নিয়ম যুক্ত করা হয়েছে।
প্রচলিত হেবা বা হস্তান্তর ব্যবস্থা বহাল রেখেই সম্পত্তি হস্তান্তরে একটি নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর মাধ্যমে এ সুযোগ তৈরি হলো। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা এক চিঠির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে।
এই উদ্যোগের ফলে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ১২২ ধারায় নতুন ১২২এ এবং ১২২বি ধারা অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তরের পরও দাতা বেঁচে থাকা পর্যন্ত তা ভোগদখল করতে পারবেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস করা হয়।