ডেইলি বাংলাগ্রাম

রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ৭টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৫৩২ যাত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ৭টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৫৩২ যাত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ভোগান্তির মুখে পড়েছেন ২ হাজার ৫৩২ জন প্রবাসী যাত্রী। রোববার (১১ অক্টোবর) দুপুরে বিমানবন্দর বন্ধ থাকার প্রেক্ষিতে এই তথ্য জানানো হয়।

ভুক্তভোগী যাত্রীদের ইতোমধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর মাধ্যমে বিষয়টি জানানো হচ্ছে। যেকোনো জটিলতা এড়াতে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে যাত্রা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বৈশ্বিক এই সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার ঘটনা ঘটে। ওই বর্বরোচিত হামলায় দুই বাংলাদেশি নিহত হন। এছাড়া এখনও অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন।