ডেইলি বাংলাগ্রাম

সুপারিশ পেয়েও নিয়োগ মেলেনি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি ৮৩ জন প্রার্থী।

সুপারিশ পেয়েও নিয়োগ মেলেনি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি ৮৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে প্রায় ২০ জন আজ রোববার সকাল ১০টা থেকে অনশন কর্মসূচি শুরু করেছেন। রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।

অনশনকারীদের দাবি, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও তাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে না। অবিলম্বে সুপারিশপ্রাপ্ত সবার অনুকূলে নিয়োগপত্র ছাড় করতে হবে। আন্দোলনকারী জাহিদ হাসান জানান, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরেও নিয়োগপত্র না পেয়ে তাঁরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

বিক্ষোভকারীরা আরও বলেন, জাতির ভবিষ্যৎ গঠনে প্রাথমিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া জরুরি। পাশাপাশি নিয়োগের সার্বিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা ও প্রার্থীদের অধিকার রক্ষার দাবিও জানান তাঁরা।