ডেইলি বাংলাগ্রাম

২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার।

২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের সমবায় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সৌর উৎস থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট চাহিদার ঘাটতি পূরণ করা সম্ভব হবে। সরকার আশা করছে, এই পরিকল্পনা সফল হলে ফেব্রুয়ারির পর দেশে আর কোনো লোডশেডিং থাকবে না।

তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে সোলার প্যানেল থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এই সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। এরপর প্রতি ইউনিটের দাম কমে ৬ থেকে ৭ টাকা হতে পারে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসিয়ে এবং শুক্র-শনিবারের ছুটির সময়ে গ্রিডে বিদ্যুৎ দিয়ে বাড়তি আয় করা সম্ভব।