মক্কা-মদিনা আক্রান্ত হলে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা ও মদিনায় কোনো আঘাত এলে সেখানে সৈন্য পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মক্কা ও মদিনায় কোনো আঘাত এলে সেখানে সৈন্য পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধন জোরদার করতে আগ্রহী ঢাকা। একই সঙ্গে দেশটিতে সৌদি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
জনশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পাঠানোর মাধ্যমে সৌদি আরবের শ্রমবাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে বাংলাদেশ।