ডেইলি বাংলাগ্রাম

পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ স্থগিত

প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ স্থগিত

প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ততক্ষণে পরীক্ষার কেন্দ্রে অবস্থান নেওয়া প্রায় ৩ লাখ ৫ হাজার চাকরিপ্রার্থী চরম বিপাকে পড়েন।

২৪২টি শূন্য পদের জন্য এ পরীক্ষাটি শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলার কথা ছিল। আকস্মিক এ ঘটনার পর যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব বিষয়টি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে এই নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

হঠাৎ পরীক্ষা বাতিলের ঘোষণায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আগের রাতে কুষ্টিয়া থেকে ঢাকায় আসা আবদুল জব্বার জানান, পরীক্ষা না হওয়ায় তিনি আবার গাবতলী গিয়ে বাড়ির বাস ধরছেন। আরেক পরীক্ষার্থী আবদুল আউয়াল মজুমদার ক্ষোভ জানিয়ে বলেন, পরীক্ষা না হওয়ার বিষয়টি আগেভাগে জানালে এত টাকা ব্যয় ও কষ্ট করে তাঁদের ঢাকায় আসতে হতো না।