ডেইলি বাংলাগ্রাম

দেশের আট বিভাগে বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দেশের আট বিভাগে বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বিদায় নিয়েছে। তবে আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। এ সময়ে রাঙামাটি ও কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।