আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং শেরেবাংলা হলে থাকতেন। সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে তিনি প্রাণ হারান।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ-ভারত চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে পোস্ট দেন আবরার। এর জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হলের একটি কক্ষে ডেকে নিয়ে রাতভর নির্যাতন চালায় এবং এতে তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তীতে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।