রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, মামলা ৫৩
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১০২ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে। এছাড়া ওয়ারী বিভাগে ৭৫ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, লালবাগে ৬৭ জন, উত্তরায় ৬৩ জন, মতিঝিলে ৫৩ জন, গুলশানে ৫২ জন এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার করে। সেই সঙ্গে একটি বাস, নয়টি মোবাইল ফোন, নগদ টাকা, নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।