ডেইলি বাংলাগ্রাম

গুলশানে টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি গুদাম সিলগালা, সফটওয়্যার জালিয়াতি ও মদ চালানে অনিয়ম প্রকাশ

রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি গুদাম সিলগালা করা হয়েছে।

গুলশানে টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি গুদাম সিলগালা, সফটওয়্যার জালিয়াতি ও মদ চালানে অনিয়ম প্রকাশ

রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি গুদাম সিলগালা করা হয়েছে। গতকাল (১ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নেতৃত্বে কাস্টমস ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইআইডি) ও এসআরবি যৌথভাবে অভিযান চালায়।

ডিএনসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যারে খালাস দেখানো মদ গুদামে মজুত রয়েছে। ৩ সেপ্টেম্বরের কাগজপত্রে ২,২৫০ কার্টন হাইনেকেন বিয়ার আমদানির তথ্য থাকলেও গুদামে তা পাওয়া যায়নি। এছাড়া, চার তলা বিশিষ্ট ভবনের দুটি ফ্লোর কাস্টমসের কোনো অনুমোদন ছাড়া ব্যবহার করা হচ্ছিল।

টস বন্ডের পরিচালক শেখ নূর ইসলাম ও তার পরিবার এই অভিযারের লক্ষ্যবস্তু। শেখ নূর ইসলাম কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর। তার পূর্বে মালিকানাধীন ‘ফুওয়াং ক্লাব’ ও ‘কয়লা রেস্টুরেন্ট’-এও মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে।