ডেইলি বাংলাগ্রাম

৭ নভেম্বর উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৭ নভেম্বর উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি তিনি ১০ টাকার একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ডও প্রকাশ করেন।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়। সেখানে প্রধানমন্ত্রী ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করেন। বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত এই সামগ্রীগুলো দেশের সব ডাকঘর থেকে কেনা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামও উপস্থিত ছিলেন।