১২ কেজি এলপিজির নতুন দাম ২ হাজার ৬০ টাকা: ২২৩ টাকা বাড়ানো হয়েছে।
১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।
১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। এর ফলে এই গ্যাসের দাম দুই হাজার টাকার ঘর ছাড়িয়ে গেল।
সোমবার (২ নভেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ১২ কেজির সিলিন্ডারে দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে।
মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের পর এখন থেকে ক্রেতাদের নির্ধারিত ২ হাজার ৬০ টাকা দিয়েই ১২ কেজির সিলিন্ডার সংগ্রহ করতে হবে।