সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপির এলিজা জামান
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জোটের পক্ষ থেকে একমাত্র এলিজা জামানই তার মনোনয়নপত্র দাখিল করেন।
তফসিল অনুযায়ী, রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। তবে নির্ধারিত সময়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(১) ধারা অনুযায়ী চূড়ান্ত তালিকায় তার নাম প্রকাশ করা হয়।