ডেইলি বাংলাগ্রাম

মজুরি ও আন্দোলন ইস্যুতে বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান শ্রমিক অসন্তোষ ও ন্যূনতম মজুরি চূড়ান্ত করার লক্ষ্যে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মজুরি ও আন্দোলন ইস্যুতে বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান শ্রমিক অসন্তোষ ও ন্যূনতম মজুরি চূড়ান্ত করার লক্ষ্যে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

মালিকপক্ষের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের স্বার্থরক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে উভয় পক্ষের ফলপ্রসূ আলোচনার মাধ্যমেই মজুরির বিষয়টি চূড়ান্ত করা হবে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে সীমান্তের ওপারের ইঙ্গিতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। পতিত স্বৈরাচারী গোষ্ঠীর কিছু পক্ষ সাধারণ শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আন্দোলনের নামে দেশে কোনো ধরনের নৈরাজ্য তৈরির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।