পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা ফেসবুকে লিখে আটক রাজিব
পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই বার্তার সূত্র ধরে পুলিশ তাকে শনাক্ত করে।
রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার সদস্যরা এই অভিযান চালান।
সম্প্রতি মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ চলার সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর রাজিব সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জড়িত থাকার কথা জানিয়ে পোস্ট দেন।