ডেইলি বাংলাগ্রাম

আদালত অবমাননা: এবি পার্টির ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ

আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আদালত অবমাননা: এবি পার্টির ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ

আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৪ নভেম্বর তাঁকে সশরীর আদালতে উপস্থিত হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার আদালত এই আদেশ জারি করেন।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দলের এক অনুষ্ঠানে ফুয়াদ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। বিষয়টি নজরে আসার পর ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে এই নোটিশ পাঠিয়েছেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পরিচালিত হচ্ছে। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।