ডেইলি বাংলাগ্রাম

তাহসিফের মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে খালার বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান, ঘটনার ঠিক পূর্বে তাহসিফের সঙ্গে দিশার উপস্থিতির প্রমাণ মিলেছে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এর সিসিটিভি ক্যামেরায় তাদের একসঙ্গে দেখা যায়। ফুটেজ অনুযায়ী, রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ, দিশা এবং তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ সেখানে পৌঁছান। পরে তারা তিনজন রেস্টুরেন্টের লিফটে উঠে ভেতরে প্রবেশ করেন।