ডেইলি বাংলাগ্রাম

মিরপুর-১০ নম্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

মিরপুর-১০ নম্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

রোববার (১ নভেম্বর) সকালে মিরপুর ও এর নিকটবর্তী এলাকাগুলো থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা এসে সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের এই অবরোধের কারণে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।