মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বরখাস্ত হলেন লে. কর্নেল ফারুখ হোসেন
মাদক ইয়াবার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাকরি হারিয়েছেন লে. কর্নেল ফারুখ হোসেন খান।
মাদক ইয়াবার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাকরি হারিয়েছেন লে. কর্নেল ফারুখ হোসেন খান। তিনি কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক ছিলেন। সামরিক আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে তাকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার ঢাকা গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। ইয়াবা চোরাচালানে সংশ্লিষ্টতার কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো কর্মকর্তার কোর্ট মার্শাল হওয়ার ঘটনা এটিই প্রথম।
একটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিজিবি তদন্ত কমিটি গঠন করেছিল। এর পাশাপাশি সেনাবাহিনীও কোর্ট মার্শালের পদক্ষেপ নেয়। পুরো বিচারিক প্রক্রিয়ায় প্রায় অর্ধশত ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়।