ডেইলি বাংলাগ্রাম

আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট থাকবে না: জ্বালানিমন্ত্রী

আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে কোনো বিদ্যুৎ সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট থাকবে না: জ্বালানিমন্ত্রী

আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে কোনো বিদ্যুৎ সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের জটিলতা কাটিয়ে ওঠার কাজ চলছে। এসব ত্রুটি মেরামত সম্পন্ন হলে গ্রামাঞ্চলেও লোডশেডিংয়ের ভোগান্তি দূর হবে। বিগত ১৭ বছরের পরিস্থিতি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সে সময় বিদ্যুৎ খাতে উন্নয়নের কথা বলা হলেও অনিয়ম ও দুর্নীতির কারণেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সৌরবিদ্যুতের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, গত আট মাস ধরে এই খাতটি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে সরকার। জনগণকে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী করে তুলতেই এই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন হতে যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।