ডেইলি বাংলাগ্রাম

পত্রিকা ছেঁড়া সংবাদমাধ্যমের স্বাধীনতায় আঘাত: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের 'আমার দেশ' পত্রিকা ছিঁড়ে ফেলা এবং গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

পত্রিকা ছেঁড়া সংবাদমাধ্যমের স্বাধীনতায় আঘাত: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের 'আমার দেশ' পত্রিকা ছিঁড়ে ফেলা এবং গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব একে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সংবাদমাধ্যমের কাজ হলো বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। সেই খবর কারও পক্ষে বা বিপক্ষে যেতেই পারে। তবে সেজন্য দায়িত্বশীল কোনো ব্যক্তি উগ্র আচরণ করতে পারেন না। তিনি বলেন, লাইভে এসে পত্রিকা ছেঁড়ার মতো ঘটনায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। কোনো সংবাদের বিষয়ে আপত্তি থাকলে আইনের আশ্রয় নেওয়ার বা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর সুযোগ ছিল।

মাওলানা রাব্বানী আশা প্রকাশ করেন, রাশেদ খান নিজের আচরণের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন। একই সঙ্গে তিনি দেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে জোর দাবি জানান।