ডেইলি বাংলাগ্রাম

পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে।

পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় ষড়যন্ত্র ও হত্যাকারীদের সঙ্গে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার মতো নানা তৎপরতার সঙ্গেও যুক্ত ছিলেন।

গ্রেপ্তারের পরপরই তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে বর্তমানে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।