ডেইলি বাংলাগ্রাম

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হতে পারে ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হতে পারে ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে ৩১ ডিসেম্বর। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে বিদ্যমান বিধিতে এমন পরীক্ষা নেওয়ার নিয়ম নেই। তাই এটি আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত অনুমোদনের প্রয়োজন হবে।

ঘোষিত সূচি অনুসারে, ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে প্রশ্ন তৈরির কার্যক্রম। এরপর ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে।

এদিকে ফল পুনর্নিরীক্ষণের কার্যক্রম শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পরদিন ৮ নভেম্বর বুয়েটের কাছ থেকে আবেদনের তথ্য নেওয়া হবে এবং ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্র ও বিষয়ভিত্তিক তালিকা পাঠানো হবে। পরীক্ষকদের নির্দেশনা প্রদান ও পুনর্মূল্যায়নের কাজ চলবে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। এছাড়া ২২ নভেম্বরের মধ্যে পরীক্ষক নিয়োগ ও প্রধান পরীক্ষকদের কাছ থেকে খাতা সংগ্রহের কাজ শেষ করা হবে। সামগ্রিক কাজ শেষে আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।