রোববার পিএসসি সদস্য হিসেবে শপথ নিচ্ছেন ড. শামীমা সুলতানা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা রোববার শপথ গ্রহণ করবেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা রোববার শপথ গ্রহণ করবেন।
ওই দিন বিকেল তিনটায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নবনিযুক্ত এই সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথগ্রহণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।