ডেইলি বাংলাগ্রাম

পথসভা হওয়ার কথা ছিল না, তবু জনতার ডাকে ভাটিয়াপাড়ায় থামলেন জামায়াত আমির

গোপালগঞ্জে কোনো পথসভা করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। শুধু জেলার মহাসড়ক ব্যবহার করে এগিয়ে যাওয়ার কথা ছিল ১১ দলীয় জোটের লংমার্চের। তবে যাত্রাপথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় গাড়ির ছাদ থেকে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় গাড়ির ছাদ থেকে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

গোপালগঞ্জে কোনো পথসভা করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। শুধু জেলার মহাসড়ক ব্যবহার করে এগিয়ে যাওয়ার কথা ছিল ১১ দলীয় জোটের লংমার্চের। তবে যাত্রাপথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গাড়ির ছাদ খুলে হ্যান্ডমাইকে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্যও দেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ চলাকালে এ ঘটনা ঘটে। আগে গোপালগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল, জেলায় কোনো পথসভা কিংবা অন্য কর্মসূচি হবে না। নেতাকর্মীরা কেবল মহাসড়ক দিয়ে লংমার্চে অংশ নেবেন। সেই ঘোষণার পরও ভাটিয়াপাড়ায় যাত্রাবিরতি ও উপস্থিত মানুষের উদ্দেশে জামায়াত আমিরের বক্তব্য দেওয়ার ঘটনা ঘটে।

সাত দফা দাবিতে আন্দোলন চলবে

সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান দেশের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। জনগণের দাবি উপেক্ষা করাকে অপমানের শামিল উল্লেখ করে তিনি সাত দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।