ডেইলি বাংলাগ্রাম

ঢাবি নিয়ে কটূক্তির প্রতিবাদে ফজলুর রহমানের নিঃশর্ত ক্ষমা দাবি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

ঢাবি নিয়ে কটূক্তির প্রতিবাদে ফজলুর রহমানের নিঃশর্ত ক্ষমা দাবি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ডাকসু ভিপি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, দেশের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ‘অমানুষদের জায়গা’ বলা চরম দায়িত্বজ্ঞানহীনতা ও বিদ্বেষপূর্ণ মানসিকতার পরিচয়। সাবেক ছাত্রলীগ ও বাকশাল নেতা ফজলুর রহমান বাহ্যিকভাবে দল বদলালেও তাঁর ভেতরে ফ্যাসিবাদী আদর্শ ও ঘৃণার চর্চা রয়ে গেছে। কেবল রাজনৈতিক ভিন্নমতের কারণে সর্বোচ্চ বিদ্যাপীঠকে এভাবে হেয় করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, ফজলুর রহমানের এমন উগ্র মানসিকতার দায় তাঁর দল বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না। তিনি অবিলম্বে এই অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করার জোর তাগিদ দেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।