ডেইলি বাংলাগ্রাম

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: এমপি ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারও ভর্তি হওয়া কিংবা শিক্ষকতা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: এমপি ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারও ভর্তি হওয়া কিংবা শিক্ষকতা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানটির বর্তমান পরিবেশ নিয়ে ক্ষোভ জানান। বিশ্ববিদ্যালয়টিকে তিনি ‘অমানুষদের জায়গা’ ও ‘সিনিয়র মাদরাসা’ বলে আখ্যা দেন।

বক্তব্যে তিনি প্রতিষ্ঠানটির অতীত ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, অতীতে এই বিদ্যাপীঠ শিক্ষা ও মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ১৯২৭, ১৯২৮, ১৯২৯ ও ১৯৩০-এর দশকে আবুল হোসেন এবং কাজী মোতাহের হোসেনসহ মুসলিম সাহিত্য সমাজের দিকপালরা এখান থেকে উঠে এসেছিলেন। এছাড়া জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের স্মৃতি জড়িয়ে আছে এখানে। তবে সেই প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিয়ে তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

ক্যাম্পাসে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছবি প্রদর্শনের ঘটনা উল্লেখ করে তিনি তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মুক্তচিন্তার এই কেন্দ্রটি আজ স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানায় পরিণত হয়েছে। লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় এখানে শিক্ষকতা কিংবা কারও ভর্তি হওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে তিনি উল্লেখ করেন।