ডেইলি বাংলাগ্রাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আগামী শনিবার (৩১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আগামী শনিবার (৩১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকাগুলোতে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার উদ্দেশ্যে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো চাঁপাইনবাবগঞ্জ কর্তৃপক্ষ।