নাগরিকদের জোরালো ভূমিকা ছাড়া অটোরিকশা নিয়ন্ত্রণ কঠিন: সড়কমন্ত্রী
অটোরিকশা বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও নাগরিক সমাজের সোচ্চার ভূমিকার অভাবে তা বাস্তবায়ন করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
অটোরিকশা বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও নাগরিক সমাজের সোচ্চার ভূমিকার অভাবে তা বাস্তবায়ন করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত রোড শো পরবর্তী আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
মন্ত্রী আরও জানান, সড়কে অতিরিক্ত অটোরিকশার কারণে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সাধারণ জনগণ এসব বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান না নিলে পরিস্থিতির কোনো টেকসই পরিবর্তন আনা সম্ভব নয়।
সব দুর্ঘটনাকে ঢালাওভাবে সড়ক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত না করার পরামর্শ দেন শেখ রবিউল আলম। তিনি বলেন, চালকদের অসাবধানতা ও দক্ষতার ঘাটতিই দুর্ঘটনার মূল কারণ। এ কারণে গাড়িচালকদের পেশাগত দক্ষতা বাড়াতে বর্তমান সরকার নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে।