ডেইলি বাংলাগ্রাম

হেফাজতের নেতৃত্বে গঠিত জোট না টেকার পেছনে দুই কারণ দেখছেন মুফতি ফখরুল

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে তৈরি হওয়া সমমনা ইসলামি দলগুলোর ঐক্য দুটি কারণে স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

হেফাজতের নেতৃত্বে গঠিত জোট না টেকার পেছনে দুই কারণ দেখছেন মুফতি ফখরুল

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে তৈরি হওয়া সমমনা ইসলামি দলগুলোর ঐক্য দুটি কারণে স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। তাঁর মতে, বিদ্যমান ১১ দলীয় জোট ভেঙে ক্ষমতাসীনদের সহযোগী বা ‘বি টিম’ বানাতে এটি করা হয়েছে। এছাড়া একটি দলের অতীত ভূমিকার কারণেও এই জোট টিকবে না।

মুফতি ফখরুল ইসলাম জানান, এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্ত রয়েছে। অতীতে তারা কোনো জোটকেই দীর্ঘস্থায়ী হতে দেয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, ওই দলাভুক্ত কোনো জোট বেশি দিন থাকে না। বর্তমান জোট গঠনকে তিনি ক্ষমতাসীনদের নতুন ষড়যন্ত্র ও হেফাজতকে তাদের প্ল্যাটফর্মে পরিণত করার চক্রান্ত বলে উল্লেখ করেন।

কওমি ঘরানার সাতটি দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চলতি বছরের ১৬ জুলাই সংশ্লিষ্ট নেতাদের নিয়ে আলোচনা শুরু করেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। পরবর্তীতে একাধিক বৈঠকের পর গত ২২ অক্টোবর ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে মাঠে থাকার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করে এই সাতটি দল।