ডেইলি বাংলাগ্রাম

ছাত্র সংসদ নির্বাচন দিন, নয়তো ক্ষমতা ছাড়ুন: ইবিতে ডাকসু জিএস ফরহাদ

বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন না দিলে সরকারকে ক্ষমতা ছাড়ার পথ বেছে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

ছাত্র সংসদ নির্বাচন দিন, নয়তো ক্ষমতা ছাড়ুন: ইবিতে ডাকসু জিএস ফরহাদ

বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন না দিলে সরকারকে ক্ষমতা ছাড়ার পথ বেছে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। তিনি বলেন, শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বুলি আওড়ানো মেনে নেওয়া হবে না। শনিবার রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ফরহাদ অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় জেনে সরকার ডাকসু, রাকসু, জাকসু ও জকসুর মেয়াদ শেষ হলেও নতুন তফসিল দিচ্ছে না। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়েও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। সরকারি নিয়োগপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বিসিএসে শিক্ষার্থীদের বাদ দিয়ে দলীয় লোক নিয়োগের চেষ্টা ছাত্রসমাজের আন্দোলনের মুখেই প্রতিহত হয়েছিল। এ ছাড়া ১৯৯০ সালে ক্ষমতায় এসে বিএনপি তরুণ ও শিক্ষিত প্রজন্মের ভোটকে ভয় পেয়ে পাঁচ বছর কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি বলেও তিনি মন্তব্য করেন।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি আবু সাদিক কায়েম, চাকসুর সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনি, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন এবং চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু মুসা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অংশ নেন।