ডেইলি বাংলাগ্রাম

প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন হেফাজত নেতা ইসলামাবাদী, সংগঠনে অসন্তোষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের প্রতিনিধিদলে জায়গা পেয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন হেফাজত নেতা ইসলামাবাদী, সংগঠনে অসন্তোষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের প্রতিনিধিদলে জায়গা পেয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর এই চার দিনের রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হবে। গত ২০ অক্টোবর দুই দেশের পক্ষ থেকে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এক নেতার অন্তর্ভুক্তি নিয়ে হেফাজতের ভেতরে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক তৈরি হয়েছে।

সংগঠনের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একটি বড় অংশ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের মতে, সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে হেফাজত নেতার যাওয়া একেবারেই ঠিক হচ্ছে না। এতে সংগঠনের অরাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হবে। ভবিষ্যতে সংগঠনটি বড় ধরনের রাজনৈতিক সমালোচনার মুখে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

তবে এই সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি জানান, আলেম হিসেবে সরকারপ্রধানের সঙ্গে যাওয়ার বিষয়টি অত্যন্ত আনন্দের। সফর চলাকালে তিনি ওলামায়ে কেরামের দাবি এবং ইসলামের সার্বিক কল্যাণে করণীয় বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। জাতীয় ও ধর্মীয় বিভিন্ন স্বার্থ সরকারের কাছে সঠিকভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।