ডেইলি বাংলাগ্রাম

সংস্কারের জায়গায় আপস না করে কমিটির বাইরে থাকার ঘোষণা জামায়াত আমিরের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি সংস্কারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ভিন্নমত দিয়ে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছে।

সংস্কারের জায়গায় আপস না করে কমিটির বাইরে থাকার ঘোষণা জামায়াত আমিরের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি সংস্কারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ভিন্নমত দিয়ে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছে। তাই জামায়াত কোনো আপস করবে না এবং এই কমিটিতে অংশ নেবে না। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

জামায়াত আমির অভিযোগ করে বলেন, বিএনপি দেশের ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে। পাশাপাশি সরকার নিজের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে। তিনি লংমার্চ ঘিরে ষড়যন্ত্র না করার হুঁশিয়ারি দেন। ১৯৯৮ সালে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলা করে লংমার্চ করার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, এবারও কোনো চক্রান্তের কাছে নতি স্বীকার করা হবে না।

শফিকুর রহমান আরও বলেন, বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল এবং এখন তাদের পুনর্বাসন করছে, অথচ জামায়াতকে জড়িয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক, চাঁদাবাজি, দখলদারি, অস্ত্র ব্যবসা ও দুর্নীতি বন্ধে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।