টানা পাঁচ দিনের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরল অফিস-আদালত
টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান খুলেছে।
টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান খুলেছে। একই সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক ও আদালতের নিয়মিত কাজকর্মও শুরু হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। এর মধ্যে ২০ অক্টোবর মঙ্গলবার নবমীর দিনে নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। পরের দিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি বরাদ্দ করা হয়েছিল।
পূজার ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র এবং শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল সব প্রতিষ্ঠান। শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। ফলে আজ রোববার থেকে কর্মক্ষেত্রগুলো আবারও চিরচেনা ব্যস্ততায় ফিরেছে।