চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লগি ও বৈঠা নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লগি ও বৈঠা নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার ভোর প্রায় ছয়টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা যায়, সামনে একটি ব্যানার ধরে নেতা-কর্মীরা মিছিল করছেন। তাঁদের অনেকের হাতে রঙিন লগি ও বৈঠা ছিল। মিছিলটি একপর্যায়ে চুনতি বাজার এলাকায় গিয়ে থামে এবং সেখানে একজনকে বক্তব্য দিতেও দেখা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলকারীদের ধাওয়া দেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।