ডেইলি বাংলাগ্রাম

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল ও ফেরত পাঠানোর সতর্কতা দূতাবাসের

কোনো মামলায় গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে।

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল ও ফেরত পাঠানোর সতর্কতা দূতাবাসের

কোনো মামলায় গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, গ্রেপ্তারের কারণে কাউকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দেশটিতে যাওয়ার অযোগ্য হিসেবেও বিবেচিত হতে পারেন।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করে মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ বা অবস্থানের সুযোগ সব পরিস্থিতিতে নিশ্চিত থাকে না। দেশের আইন এবং ব্যক্তির বিদ্যমান পরিস্থিতির ওপর ভিত্তি করে ভিসার বৈধতা ও অবস্থানের যোগ্যতা নির্ধারিত হয়।

এর আগে অপর এক বার্তায় বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার নিয়ে তথ্য দিয়েছিল দূতাবাস। এতে বলা হয়, এই ভিসায় পর্যটন, কেনাকাটা, স্বজনদের সঙ্গে দেখা করা কিংবা ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়ার মতো অস্থায়ী ভ্রমণ করা যায়। তবে এই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সাধারণ চাকরি বা অননুমোদিত কোনো কাজে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষেধ।