ডেইলি বাংলাগ্রাম

কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডালিয়া আক্তার (৫০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডালিয়া আক্তার (৫০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রসুলপুর বাজারের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁর মরদেহটি পাওয়া যায়। তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ সোনালী ব্যাংক ভবনের ওই শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়। জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ডালিয়া ওই ফ্ল্যাটে থাকতেন। তবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি সেখানে একাই বসবাস করছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।