ডেইলি বাংলাগ্রাম

ইরাকের কুর্দিস্তানে বিদেশি নাগরিকদের জরিমানা ৭৫ শতাংশ কমাল সরকার

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত বিদেশি নাগরিকদের বকেয়া জরিমানার ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার।

ইরাকের কুর্দিস্তানে বিদেশি নাগরিকদের জরিমানা ৭৫ শতাংশ কমাল সরকার

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত বিদেশি নাগরিকদের বকেয়া জরিমানার ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে গত ১৫ অক্টোবর এই ছাড় অনুমোদন করা হয়। বুধবার বাগদাদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য প্রকাশ করেছে।

দূতাবাসের তথ্যে জানানো হয়, বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তানে প্রবেশের পর যারা সময়মতো মেয়াদ বাড়াতে বা রেসিডেন্সি পারমিট নিতে পারেননি, তারা এই সুযোগের আওতায় আসবেন। এছাড়া যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়েছে, তারাও এই সুবিধা পাবেন। ২০১১ সালের নির্দেশনা অনুযায়ী এসব ব্যক্তিকে মোট বকেয়া জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

এই সুবিধা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে স্থানীয় যেকোনো রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে নির্ধারিত সময়ের মধ্যে মোট বকেয়া জরিমানার কেবল ২৫ শতাংশ দিয়ে এই সুবিধা গ্রহণ করা যাবে।