ডেইলি বাংলাগ্রাম

আজ দুপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ দুপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

বিজ্ঞপ্তিতে দলটির অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই আয়োজনের খবর সংগ্রহের জন্য প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে একজন করে প্রতিবেদক ও আলোকচিত্রী পাঠানোর অনুরোধ জানিয়েছে জামায়াত।