ডেইলি বাংলাগ্রাম

শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন: ফয়জুল করীম

বাংলাদেশে কোনোভাবেই ট্রান্সজেন্ডার আইন কার্যকর করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন: ফয়জুল করীম

বাংলাদেশে কোনোভাবেই ট্রান্সজেন্ডার আইন কার্যকর করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী বিষয়টি ভালোভাবে জেনেও না জানার ভান করছেন। তিনি বিষয়টি বুঝতে শিক্ষামন্ত্রীকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার আহ্বান জানান।

সমাবেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন চরমোনাই নায়েবে আমির। তিনি বলেন, সংবিধান জানা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে ইতিবাচক হলেও নিজের মূল দায়িত্ব পালন করা বেশি জরুরি। দেশে বর্তমানে ঘটে চলা খুন, গুম ও ধর্ষণের মতো ঘটনার দিকে তিনি নজর দিচ্ছেন কি না, সে প্রশ্ন তোলেন। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তাগিদ দেন।

দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করা হচ্ছে। এছাড়া ব্যবহারের চেয়ে গ্যাস ও বিদ্যুতের অতিরিক্ত বিল আদায়ের অভিযোগও তোলেন তিনি।