ডেইলি বাংলাগ্রাম

সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল কোনো সহায়তা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল কোনো সহায়তা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার একটি সাংবিধানিক রূপরেখা আনতে চায়, যা সংস্কার হিসেবেও বিবেচনা করা যেতে পারে। তবে এই প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ আলোচনার পর জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে। এই আন্দোলন একদিনে তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে। এই রক্তাক্ত ইতিহাস ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবে কাজ করবে। শহীদের রক্তের দাবি ও জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত শহীদদের প্রকৃত মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, এর কিছু বিষয় সাংবিধানিক এবং কিছু আইনগত। ছাত্র অভ্যুত্থানের চেতনা ধরে রেখে নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী সরকার এগিয়ে চলেছে।