ডেইলি বাংলাগ্রাম

জাতিসংঘ মিশনে যোগ দিতে হাইতি গেলেন সেনাবাহিনীর ৫০ সদস্য

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে দায়িত্ব পালনের জন্য হাইতি গেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল।

জাতিসংঘ মিশনে যোগ দিতে হাইতি গেলেন সেনাবাহিনীর ৫০ সদস্য

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে দায়িত্ব পালনের জন্য হাইতি গেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল। বৃহস্পতিবার পাঁচটি কন্টিনজেন্টের এই সেনাসদস্যরা দেশটির উদ্দেশ্যে রওনা হন।

এর আগে সকালে সেনাসদরে এই দলের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।

বিশ্বশান্তি রক্ষা এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর এই দলটিকে সেখানে পাঠানো হচ্ছে।