শেখ হাসিনার দুর্নীতির মামলার তদন্ত দ্রুত এগোবে: দুদক মহাপরিচালক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলোর দ্রুত অগ্রগতি হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলোর দ্রুত অগ্রগতি হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক ব্রিফিংয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান এই কথা জানান।
তিনি জানান, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত সংস্থাটি ১৫৫টি মামলা ও ১৬১টি অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে। এই সময়ে ৬১টি ফাঁদ মামলা পরিচালিত হয়েছে এবং ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় সংসদ ভবনের এসআইএস সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নামে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
ব্রিফিংয়ে নাজমুল হাসান আরও জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে সংস্থাটি।