ডেইলি বাংলাগ্রাম

নুরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রীর সম্পদের হিসাব তলব দুদকের

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নুরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রীর সম্পদের হিসাব তলব দুদকের

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে সাবেক এই মন্ত্রীর নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকা এবং তাঁর স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, তাঁদের নামে-বেনামে থাকা যাবতীয় সম্পদ ও আয়ের উৎস যাচাইয়ের জন্য দ্রুতই সম্পদ বিবরণী জমার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে সরকারি তহবিল তছরুপের অভিযোগে পিরোজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজ ও অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে, স্বামীর সহায়তায় ডালিয়া ৭৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হবে।